ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বাফুফেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন সাফজয়ী ছোটন

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ মে, ২০২৩,  2:39 PM

news image

আজ দুপুরে বাফুফেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে থাকা গোলাম রব্বানী ছোটন। সোমবার (২৯ মে) দুপুরে পদত্যাগপত্র প্রেরণের কথা নিশ্চিত করে তিনি জানান, ‘আমি মেইলে পদত্যাগপত্র বাফুফেকে পাঠিয়েছি। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নারী উইংয়ের চেয়ারপারর্সনের কাছে আমি মেইল দিয়েছি।' এর আগে ২৬ মে (শুক্রবার) মেয়েদের প্রধান কোচের দায়িত্বে আর থাকবেন না বলে ঘোষণা দিয়েছিলেন ছোটন। এ ঘোষণার পর থেকে নারী ফুটবলারদের অনুশীলনেও যোগ দেননি তিনি। এদিকে বাফুফে থেকে তাকে ফেরানোর চেষ্টা করেও পারেনি। শেষ পর্যন্ত বিচ্ছেদই হয়ে গেলো বাফুফে এবং ছোটনের। সে সঙ্গে শেষ হয়ে গেলো দেশের নারী ফুটবলের সঙ্গে ছোটনের অধ্যায়। তবে তিনি জাতীয় দলের দায়িত্ব পালন না করলেও ক্লাব ফুটবলে কোচিং করাবেন বলে জানিয়েছেন। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বরাবর লেখা ছোটনের এই পদত্যাপত্র বাফুফে এরই মধ্যে পেয়েছে। ইমরান হোসেন তুষার ও মাহফুজা আক্তার কিরণ দুইজনই বলেছেন, তারা ছোটনের পদত্যাগপত্র মেইলে পেয়েছেন। এ নিয়ে বিকেলে জরুরি সভায় বসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম