ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বান্দরবানে ব্যারাকের ছাদ থেকে লাফ দিয়ে কনস্টেবলের আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  11:00 AM

news image

বান্দরবান জেলা পুলিশ লাইনে চারতলা ব্যারাক ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহননের চেষ্টা করা কনস্টেবল রাশেদুল ইসলাম (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার দিন সন্ধ্যায় তিনি বান্দরবান পুলিশ লাইনের ছাদ থেকে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। বান্দরবানের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাউছার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। পুলিশ সূত্রে জানা যায়, লাফিয়ে পড়ার সময় রাশেদুল ইসলামের দুই পায়ের গোড়ালি ভেঙে যায়। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং পুলিশ লাইনের হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসকদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। নিহত কনস্টেবল রাশেদুল ইসলামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম