ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

বান্দরবানে বিশেষ অভিযান : কুকি-চিনের ৩ সদস্য গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০৮ এপ্রিল, ২০২৪,  11:57 AM

news image

বান্দরবানের রুমা ও থানচিতে কয়েক দফা হামলা, ব্যাংক ও অস্ত্র লুটের ঘটনায় বিশেষ অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক গাড়িচালককেও আটক করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে থানচি থেকে কেএনএফের জিপগাড়িসহ তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি। এর আগে গতকাল রোববার (৭ এপ্রিল) বান্দরবানে বিশেষ অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেওসিম বমসহ সংগঠনটির চার সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম