ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

বান্দরবানে গাড়ি খাদে পড়ে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৬ মে, ২০২২,  2:16 PM

news image

বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে একজন দুজন নিহত ও আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় এ দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। একই দিন বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাম হামিদুর রহমান (৪০)। তিনি বুয়েটের কর্মচারী বলে জানা গেছে। তবে আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে জীবননগর সড়কের ঢালে পর্যটকবাহী একটি কালো রঙের এক্স-নোয়াহ মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এক পর্যটক নিহত ও হাসপাতালে নেওয়ার পথে হামিদুর রহমান মারা যান। এ সময় আহত হয়েছেন আরও সাত জন। পরে আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উদ্ধারে কাজ করছে বিজিবি ও স্থানীয়রা। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, আজ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাকবলিত গাড়িতে চালক ছাড়া বাকি সবাই বুয়েটের সিকিউরিটি গার্ড ছিলেন। এ ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে। তবে আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম