ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী

বানের পানিতে ৭৮ বিদ্যালয়

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুলাই, ২০২৪,  4:12 PM

news image

চলতি বন্যায় সিরাজগঞ্জের ৭৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পানিতে নিমজ্জিত হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে বানের পানি ওঠায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে স্থিতিশীল ও কাজিপুর পয়েন্টে কমতে শুরু করেছে। রোববার (৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন-অর-রশিদ জানান, জেলার ৫ উপজেলার ৬২টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকেছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। অপরদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও আইসিটি রোজিনা আক্তার বলেন, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা মিলে জেলার ১৬টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম