ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা

বানরকাণ্ডে অন্ধকারে ডুবলো শ্রীলঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২৫,  5:20 PM

news image

বিদ্যুৎ উপকেন্দ্রে  বানরের ‘হানায়’ অন্ধকারে পতিত হয়েছিল পুরো শ্রীলঙ্কা। গতকাল রবিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে রাজধানী কলম্বোর দক্ষিণে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, রাজধানী কলম্বোর দক্ষিণে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হানা দেয় একটি বানর। এতে পুরো দেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়। এরপর তিন ঘণ্টা পার হলেও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক করতে পারেনি কর্তৃপক্ষ। শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কুমারা জয়াকোদি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে আসে একটি বানর। এতে করে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে। এ ঘটনার পর প্রকৌশলীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন। শিগগির বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম