ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার শিক্ষক নির্বাচনে অংশ নিতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস কলাবাগানে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৩

বাণিজ্যের আড়ালে সাড়ে ৯ হাজার কোটি টাকা পাচার

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৩,  12:04 PM

news image

পণ্য আমদানি-রপ্তানির আড়ালে দেশ থেকে টাকা পাচার হচ্ছে। যার পরিমাণ ৯ হাজার ৩০৩ কোটি টাকা। এমন অভিযোগ তুলেছে বাণিজ্যিক অডিট অধিদপ্তর। সংস্থাটি বলছে, পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে কোনো আইনি পদক্ষেপই নেয়নি বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের দাবি, তদারকি অব্যাহত আছে। রূপালী কম্পোজিট লেদারওয়্যার লিমিটেড বাণিজ্যের নামে বিদেশে ৩৫৮ কোটি টাকা পাচার করেছে। অর্থপাচারের প্রমাণ মিলেছে এসবি এক্সিম বাংলাদেশ, অঞ্জন লেদার কমপ্লেক্স ও ক্রিসেন্ট গ্রুপসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। প্রায় ৪ বছর ধরে বন্ধ সাভারের রিমিক্স ফুটওয়ার লিমিটেড। অথচ এই প্রতিষ্ঠানই কি-না একটা সময় পণ্য রপ্তানির নামে বিপুল টাকা পাচার করেছে দেশ থেকে। অনুসন্ধানে জানা গেছে, তল্পিতল্পা গুটিয়ে নেয়ার আগে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ এই দুই অর্থবছরে প্রতিষ্ঠানটি হংকং ও চীনে ৪৩৭ কোটি টাকার পণ্য রপ্তানি করে। জনতা ব্যাংকের ইমামগঞ্জ শাখার মাধ্যমে এ পণ্য রপ্তানি হলেও কানাকড়ি মূল্য দেশে আসেনি। প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মেলেনি কোনও বক্তব্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম