ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮

বাড়ছে যমুনার পানি, সিরাজগঞ্জে বন্যার শঙ্কা

#

নিজস্ব প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর, ২০২৪,  4:56 PM

news image

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। আশঙ্কাজনক হারে পানি বাড়তে থাকায় মানুষের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে। গত ২৪ ঘণ্টায় ৫৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ২ দশমিক ৪৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে গত তিনদিন যাবৎ যমুনা নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আরও কয়েক দিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম