ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

বাজৈরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুন, ২০২৪,  10:49 AM

news image

মাদারীপুরের বাজৈরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামে রবিবার রাতে জমি সংক্রান্ত বিরোধীদের জের ধরে বড় ভাই বাবুল বয়াতি ও তার ছোট ভাই লাভলু বয়াতির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বাবুল বয়াতি তার ছোট ভাই লাভলু বয়াতিকে মাটির সাথে চেপে ধরে। এ সময় সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক লাভলু বয়াতিকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর থেকে বাবুল বয়াতি পালাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লাভলু বয়াতি দীর্ঘদিন ঢাকা ছিলেন। বর্তমানে তিনি গ্রাামে এসে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন ও বাবুল বয়াতি একজন ছাগল ব্যবসায়ী। নিহত লাভলু বয়াতির স্ত্রী বলেন, আমার স্বামীর সাথে বাড়ি জমিজমা নিয়ে তার বড় ভাইয়ের সাথে দ্বন্দ্ব ছিলো। এর জের ধরেই আমার স্বামীকে খুন করা হয়েছে। আমি এর বিচার চাই। রাজৈর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম