ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

বাগেরহাটে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১২ নভেম্বর, ২০২৪,  12:52 PM

news image

বাগেরহাটের মোল্লাহাটে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে মোল্লাহাট উপজেলার মেঝেরা গাওলা নামক স্থানে একটি গাছের সঙ্গে খুলনাগামী একটি প্রাইভেটকারের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু। নিহতরা হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা প্রাইভেটকার চালক তারেক এবং একই উপজেলার বাসিন্দা রিয়াদ। আহতরা হলেন মুরাদনগর উপজেলার হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলার রাসেল এবং তিতাস উপজেলার সোরাব হোসেন। এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম