ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

বাখমুতের দখল হারাতে নারাজ ইউক্রেনীয় বাহিনী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মার্চ, ২০২৩,  4:24 PM

news image

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের সবচেয়ে তীব্র লড়াস্থল বাখমুত শহর। তিনদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, বাখমুতের একটি রেলসেতু ধ্বংস করেছে    ইউক্রেনীয়রা। সেখান থেকে সেনা প্রত্যাহার করবে এটা তার একটি  লক্ষণ বলেও খবরে বলা হয়। তবে এখন পর্যন্ত ইউক্রেনীয় বাহিনী বাখমুত থেকে পিছু হটেনি। উল্টো সেখানে শক্তি বাড়াচ্ছে কিয়েভ। আল জাজিরার খবরে বলা হয়েছে, বাখমুতে ইউক্রেন তাদের এলিট ইউনিট প্রেরণ করছে। যদিও শহরটিতে রুশ সেনাবাহিনী এবং ভাড়াটে ওয়াগনার সেনারা শক্ত ঘাঁটি স্থাপন করেছে। ওয়াশিংটনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী থিংকট্যাংক ‘দ্য ইনস্টিটিউট  ফর দ্য স্টাডি অব ওয়্যার’ বলেছে, তাদের মনে হয়েছে রুশ সেনারা ঢেউ পরিবর্তনের মতো যথেষ্ট  মজবুত অবস্থান তৈরি করেছে। সংস্থাটি বলেছে, ‘এটা ঘিরে ফেলা কৌশলের থেকে ভিন্ন কিছু। যেখানে ট্র্যাপে ফেলা হয় এবং শত্রু বাহিনীকে ধ্বংস করা হয়। কিন্তু এর পরিবর্তে রুশ বাহিনী প্রতিরক্ষামূলক অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে।’ এর আগে ইউক্রেনের কমান্ডাররা ইঙ্গিত দিয়েছিলেন, রুশ বাহিনীর জালে না পড়ে তারা সেনা প্রত্যাহার করবেন। তবে তার পরিবর্তে এখন তারা সেখানে শক্তিশালী ইউনিট পাঠাচ্ছেন। অবস্থানগতভাবে বাখমুত গুরুত্বপূর্ণ। এই শহর দখল করতে পারলে রুশ বাহিনী ইউক্রেনের আরও ভেতরে হামলা করার শক্তি অর্জন করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম