ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

বাকলিয়ায় চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ২

#

নিজস্ব প্রতিনিধি

২৬ মে, ২০২২,  2:20 PM

news image

চট্টগ্রামের বাকলিয়ায় চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা এবং বাস থেকে ফেলে দেয়ার অভিযোগে চালক আনোয়ার হোসেন টিপু ও হেলপার জনিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মে) ভোরে জেলার হাটহাজারী উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপকমিশনার মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে ওই তরুণীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পরে জ্ঞান ফেরার পর ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, চলন্ত বাসে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। ধর্ষণের হাত থেকে বাঁচতে তিনি বাস থেকে লাফ দিয়েছিলেন। পুলিশ জানায়, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার জ্ঞান ফেরে। বুধবার (২৫ মে) দুপুরে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই তরুণী ধর্ষণের চেষ্টার অভিযোগ করেন। ১৯ বছর বয়সী ওই তরুণী নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। চান্দগাঁও এলাকায় তার বাসা। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, শ্রমিকদের জন্য নির্ধারিত কারখানার বাসে ওই তরুণী প্রতিদিন আসা-যাওয়া করেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কারখানা ছুটি হয়। তিনি বাসায় ফেরার জন্য অন্য শ্রমিকদের সঙ্গে বাসে ওঠেন। বাস বহদ্দারহাট এলাকায় আসার পর অন্য শ্রমিকরা নেমে যান। এ সময় পেছনের আসন থেকে সামনে এগিয়ে এসে নামার সময় তাকে না নামিয়ে বাস দ্রুত রাহাত্তারপুলের দিকে এগিয়ে যায়। তরুণীর বরাত দিয়ে পুলিশ আরও জানায়, বাসের চালকের আসনে ছিলেন সহকারী। আর চালক দরজায় দাঁড়িয়ে ছিলেন। বাস যখন বহদ্দারহাট থেকে রাহাত্তারপুলের দিকে যেতে থাকে, তখন চালক তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় চলন্ত বাস থেকে লাফ দেন তরুণী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম