ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

বাউফলে ছাত্রলীগ নেতার বাসা থেকে বস্তাভর্তি অস্ত্র উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৩ মে, ২০২৪,  11:04 AM

news image

পটুয়াখালীর বাউফলে বস্তাভর্তি দেশীয় অস্ত্রসহ সিজান কাজী (২৪) নামে এক ছাত্রলীগ নেতা ও তার ছোট ভাই সিয়াম কাজীকে (১৯) আটক করা হয়েছে। এ সময় কিশোর গ্যাংয়ের আরও ১০ জন সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার কনকদিয়া বাজারে অবস্থিত ওই ছাত্রলীগ নেতার বাসা থেকে বস্তাভর্তি অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটক সিজান কাজী উপজেলার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের একাংশের (এমপি গ্রুপ) সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তবে, কিশোর গ্যাংয়ের ১০ সদস্যের নাম এখনও জানা যায়নি। আটককালে তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের বস্তাভর্তি বিপুল পরিমাণ রামদা, লোহার রড, স্টিলের পাইস ও লাঠিসোটা উদ্ধার হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার (২১ মে) বাউফল উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার পর কনকদিয়া বাজারে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারের সমর্থক ডালিমের সঙ্গে বিজয়ী প্রার্থী মোসারফ হোসেন খানের সমর্থক সিজানের বাকবিতণ্ডা হয়। এর জেরে বুধবার রাতে ডালিমসহ তিনজনকে মারধর করে সিজান ও কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য। পরে রাত ১২টার দিকে সিজানের কনকদিয়া বাজারের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন ইউএনও। এ সময় দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটক সিজানের বাবা কনকদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজান কাজী জানান, নির্বাচনে জেতার আনন্দে তার ছেলেরা পিকনিক খাচ্ছিলো। হঠাৎ কোনো কারণ ছাড়া পুলিশ তাদের আটক করেছে। তিনি আরও বলেন, আমরা রাজনীতি করি; আমাদের প্রতিপক্ষ আছে। তাই নিজের আত্মরক্ষার জন্য বাসায় লাঠিসোটা রাখতেই হয়। আমি বাসায় থাকলে ধরতে পারতো না। এ দিকে ঘটনা জেনে অস্ত্রের পরিমাণ সম্পর্কে এবং অপরাধীদের তথ্য ও ফুটেজ নিতে গণমাধ্যমকর্মীরা থানায় গেলে পুলিশ নিষেধ করে। থানার ডিউটি অফিসার এএসআই কাউসার জানান, সিনিয়র র‍্যাংকের অফিসার ছাড়া তাদের মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি নেই। ওসির অনুমতি ছাড়া অস্ত্র বা আসামিদের ছবিও দেওয়া যাবে না বলে জানান তিনি। পরে গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে জানতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েনের ফোন নাম্বারে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম