ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি শুরু

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুলাই, ২০২২,  10:29 AM

news image

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আট দিন বন্ধ থাকার পর পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৬ জুলাই) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত রোববার (১০ জুলাই) ঈদ উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপসহ উভয় দেশের ব্যাবসায়ীদের সম্মতিতে শুক্রবার (৮ জুলাই) থেকে পরবর্তী শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ মোট আট দিন ব্যবসায়ীক সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। এবং ছুটি শেষে আজ শনিবার (১৬ জুলাই) থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় সকাল থেকে শুরু হয়েছে। এদিকে বাংলাবান্ধাস্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেসন) নজরুল ইসলাম বলেন, এই সময়ে আমদানি-রপ্তানির সকল কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম