ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ব্যাংকের দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৪,  12:47 PM

news image

সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনে কর্মকর্তাদের রোষানলে পড়ে বাংলাদেশ ব্যাংকের দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। বুধবার (৭ আগস্ট) তারা নির্বাহী পরিচালক-১ এর কাছে দায়িত্ব অর্পণ করে পদত্যাগ করেন তারা। পদত্যাগ করা দুই কর্মকর্তা হলেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান এবং পলিসি ও নীতি কমিটির উপদেষ্টা আবু ফরাহ মোহাম্মদ নাসের। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরে রদবদল শুরু হয়েছে। এরই মধ্যে সেনাবাহিনীর বিভিন্ন শীর্ষ পদে পরিবর্তন এসেছে। পাশাপাশি পুলিশের মহাপরিদর্শকসহ র‌্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনারের পদেও আনা হয়েছে পরিবর্তন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম