ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মোদি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ আগস্ট, ২০২৪,  12:26 PM

news image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিল্লির লাল কেল্লায় দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর এ ইস্যুতে এটিই মোদির প্রথম বক্তব্য। এর আগে নিজেদের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক দল ও অন্যান্য পক্ষের সঙ্গে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করলেও মুখ খোলেননি মোদি। মোদি বলেন, ১৪০ কোটি ভারতীয় হিন্দু বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্খী হবে। আমরা আশা করছি, বাংলাদেশে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর ভিন্ন দেশে আশ্রয় প্রার্থনার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত তিনি ভারতে আছেন। সেখানে কিছু দিন নিভৃতে কাটানোর পর স্থানীয় সংবাদমাধ্যমে বিবৃতি পাঠান। এ ছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক আইডিতে মায়ের বিবৃতি পোস্ট করেছেন। বিষয়টি দুই নিকট প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় মনে করছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের এই বার্তা বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি ভারত নিশ্চিত করবে বলে আশা করছেন জয়। এ নিয়ে ছাত্র-জনতা সমালোচনামুখর। অনেকে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম