ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখা যাবে ১০০ টাকায়

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৩,  10:49 AM

news image

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ তারিখ থেকে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ মধ্যকার প্রথম টেস্ট। ম্যাচ শুরুর চারদিন আগে জানানো হলো টিকেটের মূল্য এবং সংগ্রহ পদ্ধতি। শুক্রবার টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে মাঠে বসে খেলা দেখতে দর্শকদের সর্বনিম্ন দিতে হবে ১০০ টাকা। আর সর্বোচ্চ পর্যায়ের টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা। এছাড়া স্টেডিয়ামের গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। পূর্ব গ্যালারিতে খেলা দেখা যাবে ২০০ টাকার টিকিটে। ক্লাব হাউজে বসে খেলার জন্য গুণতে হবে ৩০০ টাকা করে। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধার্য্য করা হয়েছে ১০০০ টাকা করে। টিকেট সংগ্রহ করতে যেতে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই। সেখানেই কাউন্টার থেকেই ম্যাচের টিকিট পাবেন দর্শকরা। এ ছাড়া সিলেট জেলা স্টেডিয়ামেও পাওয়া যাবে ম্যাচের টিকিট। ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম