ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

বাংলাদেশ একটা দুর্ঘটনার ‘ডিপো’: স্বাস্থ্য উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৫,  9:05 PM

news image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘আমার কাছে মনে হয়, বাংলাদেশটা হচ্ছে একটা এক্সিডেন্টের ডিপো। যখন তখন যেখানে সেখানে গাড়ি পড়ে যাচ্ছে, হোন্ডা ভেঙে যাচ্ছে। মানুষের হাত পা ভেঙে যাছে, মানুষ মারা যাচ্ছে। একের পর এক দুর্ঘটনা ঘটছে।’ আজ রবিবার সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘বিশেষ করে আমাদের যুব সমাজ কেউ হাত, কেউ পা হারাচ্ছে। কারও ব্রেইন ইনজুরি হচ্ছে, কারও স্পাইনাল কোর্ড ইনজুরি হচ্ছে। এদের চিকিৎসার জন্য আমাদের বড় একটা সুযোগ আসলো। এটাকে আমরা যেন কাজে লাগাতে পারি।’ স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার যেন ঢাকা কেন্দ্রিক হয়ে না যায়। আমাদের সব কিছুই ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। যত স্পেশালাইজড হাসপাতাল সব ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। যত সরকারি হাসপাতাল বেশিরভাগই ঢাকায়। বড় বড় শহরে একটা দুইটা হাসপাতাল আছে, সেটাও কতটা ধুকে ধুকে চলে আপনারা জানেন।’ তিনি বলেন, ‘আমরা যেন রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারটি ডিসেন্ট্রালাইজ করতে পারি। আমরা এক একটা গ্রুপকে ট্রেনিং দিয়ে অন্তত সারাদেশে তিন-চারটা জেলায় এটা ছড়িয়ে দিতে পারি, যেন অতদূর থেকে রোগীদের এ ঢাকা শহরে আসতে না হয়।’ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সাইদুর রহমান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়েন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম। এআই দ্বারা পরিচালিত ১০ হাজার স্কয়ার ফিটের এ রোবোটিক রিহেবিলিটেশন সেন্টার চীনের সার্বিক সহযোগিতায় নির্মাণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম