ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২২,  7:03 PM

news image

‘বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৬ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু টানেলের বঙ্গবন্ধু টানেলের প্রথম টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কাদের বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। যারা সমালোচনা করছে, করুক। আমরা কাজ করে এর জবাব দেব। তিনি বলেন, চট্টগ্রামেও মেট্রোরেল করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনের পাশাপাশি আরও দুটি সার্ভিস লেন করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক প্রশস্তকরণের উদ্যোগও নেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিকমানের করে গড়ে তুলতে বিশেষ পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। কাদের বলেন, সর্বোপরি বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালে দেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ বানানো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম