ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকার হাফিজ উদ্দিন খামেনির শেষ বিদায়ে গ্র্যান্ড মোসাল্লার বাইরে মানুষের ঢল ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর বিশ্বকাপে শেষ ষোলোয় উঠল কোন কোন দল, কে কার মুখোমুখি? বিভিন্ন সময়ে যেসব অঞ্চল কিনে বর্তমান মানচিত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্র জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ফিলাডেলফিয়ার গরম নিয়ে চিন্তিত ফ্রান্স কোচ

বাংলাদেশে দূতাবাস বন্ধ করলো উত্তর কোরিয়া

#

২৭ নভেম্বর, ২০২৩,  1:15 PM

news image

বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি দেশটি ঢাকায় তাদের দূতাবাস বন্ধ করেছে। এখন থেকে দিল্লিতে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে। উন্নত ব্যবস্থাপনার কারণ দেখিয়ে এ অঞ্চলে নেপাল এবং বেশ কয়েকটি দেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সম্প্র্রতি কূটনৈতিক পত্রের মাধ্যমে দূতাবাস বন্ধের বিষয়টি জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রদূত চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ ত্যাগ করেন। বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস ছিল। এখন বন্ধ করা হলেও শিগিগরই তারা আবার দূতাবাস চালু করতে পারে। প্রসঙ্গত, উত্তর কোরিয়ায় বাংলাদেশেরও দূতাবাস নেই। চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে উত্তর কোরিয়ার স্বার্থ দেখাশোনা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম