ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

বাংলাদেশে কর্তৃত্ববাদী সরকার শক্তিশালী হয়ে উঠেছে: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২২,  12:51 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পরিকল্পনার অংশ হিসেবে গণমাধ্যমকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করছে। অক্টোপাসের মতো রাষ্ট্রকে চেপে ধরেছে। বাংলাদেশে কর্তৃত্ববাদী সরকার শক্তিশালী হয়ে উঠেছে। রোববার (২২ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত গণতন্ত্র হত্যায় গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন-প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। গণমাধ্যমকে চূড়ান্তভাবে নিয়ন্ত্রণ করতে নতুন আইন করার চক্রান্ত চলছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সুপরিকল্পিতভাবে গণতন্ত্রের মৌলিক বিষয় নিয়ন্ত্রণ করছে। রাষ্ট্র, দেশের স্বাধীনতা কোন ব্যক্তি বা দলের বিষয় নয়। তা রক্ষায় সকলকে সোচ্চার হতে হবে। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে স্বাধীনতা রক্ষা করা উচিত নয়তো ভবিষ্যত প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম