ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

বাংলাদেশের সিরিজ জয়ের মিশন আজ

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ মার্চ, ২০২২,  5:12 PM

news image

ক্রিকেটের খুদে ফরম্যাটে টানা আট ম্যাচে হারের শৃঙ্খল ভেঙেছিল সিরিজের প্রথম ম্যাচে। ৬১ রানের বড় জয় প্রশান্তির হাওয়া ছড়িয়েছে গোটা দলে। যদিও এটুকুতেই তুষ্ট হওয়ার সুযোগ নেই বাংলাদেশ দলের। কারণ সিরিজ জয়ের কাজটা যে এখনো অসমাপ্ত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সামনে অনেকটা প্রবল চাপের প্রতিপক্ষ হয়ে উঠেছে আফগানিস্তান। দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে কখনোই আফগানদের বিপক্ষে জিতেনি টাইগাররা। দুই দলের একমাত্র দ্বিপাক্ষিক সিরিজে ২০১৮ সালে বাংলাদেশ ৩-০ তে হেরেছিল। সেই হারের ক্ষত্রে কিছুটা প্রলেপ দেওয়া যাবে, যদি আজকের ম্যাচে জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। সিরিজ জয়ের আশায় আজ দ্বিতীয় ও শেষ টি-২০ তে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। টাইগাররাও ম্যাচটা জিততে মুখিয়ে।

টি-২০-র বাজে দলের অপবাদ, আফগানদের সামনে চূর্ণ না হওয়ার নজির গড়তে হলে জয় আবশ্যক। স্পিন কোচ রঙ্গনা হেরাথও জানালেন, এক ম্যাচ জিতলেও আত্মতুষ্ট নয় বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করাই এখন টাইগার শিবিরের মূল লক্ষ্য।  গতকাল অনুশীলনের পর মিরপুর স্টেডিয়ামে লঙ্কান এই কোচ বলেছেন, ‘এটা দুই ম্যাচের সিরিজ। আমাদের যদি সিরিজ জিততে হয়, এই ম্যাচটা আমাদের জিততে হবে। এই দিক থেকে আমরা কাউকে বিশ্রাম দিব না, আমাদের সেরা একাদশই খেলাব।’ ব্যাটিংয়ে এই ম্যাচে বাংলাদেশের লাইনআপ আরো সমৃদ্ধ হচ্ছে বৈকি। কারণ চোট কাটিয়ে ম্যাচ খেলার জন্য প্রস্তুত মুশফিকুর রহিম। আঙুলের ব্যথা সেরেছে, ম্যাচ খেলতেও বাধা নেই তার। মুশফিক একাদশে ফিরলে উইনিং কম্বিনেশন ভাঙতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে নাঈম শেখ বা ইয়াসির আলী রাব্বির মধ্যে কেউ এক জন একাদশ থেকে বাদ পড়তে পারেন। আজ একাদশে থাকলে মাহমুদউল্লাহ রিয়াদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শততম টি-২০ ম্যাচ খেলবেন মুশফিক। ৯৯ ম্যাচ খেলে অন্যরকম সেঞ্চুরি পূরণের অপেক্ষায় এখন অভিজ্ঞ এ ক্রিকেটার। আগের ম্যাচে বোলিংয়ে নাসুম আহমেদই সাফল্যের মূল কারিগর ছিলেন। ১০ রানে তিনি ৪ উইকেট নেন। সফল হয়েছিলেন সাকিব, শরীফুলরাও। ব্যাটিংয়ে লিটন দাসকে কিছুটা সঙ্গ দিয়েছেন আফিফ। তবে আজ সিরিজ জিততে আরেকটি দলগত পারফরম্যান্স আবশ্যক টাইগারদের জন্য। কারণ নিশ্চিতভাবেই বলা যায়, আজকের ম্যাচে জয়ের জন্য মুখিয়ে থাকবে আফগানরা। সিরিজে সমতা ফেরাতে ব্যাটে-বলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে মোহাম্মদ নবির দল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম