ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

বাংলাদেশের বিপক্ষে ভারত দলে নেই রোহিত-কোহলিরা!

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৪,  10:58 AM

news image

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন টাইগাররা। নিজেদের অনুশীলন শেষে ২১ আগস্ট থেকে মুখোমুখি হবে প্রথম টেস্টে। এরপরের অ্যাসাইনমেন্ট ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। সময়ের হিসাবে কিছুটা দেরি থাকলেও ভারত এখন থেকেই পরিকল্পনা সাজিয়ে নিচ্ছে বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজকে সামনে রেখে। টাইগারদের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে দলের বেশকিছু সিনিয়র ক্রিকেটারের বিশ্রামের গুঞ্জনও আছে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরার পরেই গুঞ্জন ছিল বিশ্রামে থাকবেন রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ ও বিরাট কোহলিদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবে নতুন কোচ গৌতম গম্ভীরের চাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন কোহলি ও রোহিত। অবশ্য বুমরাহ ছিলেন না টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের কোথাও। 

জাতীয় দলের খেলা না থাকায় ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ দুলিপ ট্রফি খেলার। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়ে দিয়েছে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ঘরোয়া আসরে খেলতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। যদিও এখানে বাড়তি সুবিধা পাচ্ছে কোহলি এবং রোহিতের মত সিনিয়ররা। এমনকি ছুটির মেয়াদ বাড়তেও পারে তাদের। 

সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজেও বিশ্রামে থাকবেন বুমরাহ, কোহলি, রোহিতরা। যার কারণ হিসেবে দেখানো হয়েছে ব্যস্ত মৌসুম। বাংলাদেশ সিরিজ শেষ হতেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট খেলবে ভারত। এরপর ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবেন রোহিতরা। সেই দুটি সিরিজকে গুরুত্ব দিয়েই এমন সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম