ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও নেই বাভুমা

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৪,  11:22 AM

news image

অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে কেবল অধিনায়ক টেম্বা বাভুমার। কিন্তু চোটের কারণে মিরপুর টেস্টে খেলা হয়নি তার। বাভুমাকে ছাড়াই টাইগারদের ৭ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। আগামী মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচেও মাঠে ফেরা হচ্ছে না আফ্রিকানদের নিয়মিত অধিনায়ক বাভুমার। কনুইয়ের চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি। কাজেই বাভুমার শূন্যস্থানে যথারীতি দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। অর্থাৎ কোনো ম্যাচ না খেলেই শেষ হয়ে গেল বাভুমার বাংলাদেশ সফর। আগামী মাসে শ্রীলংকাকে স্বাগত জানাবে দক্ষিণ আফ্রিকা। সবকিছু ঠিক থাকলে লংকানদের বিপক্ষের সিরিজে মাঠে ফিরতে পারেন বাভুমা। গতকাল তার চোট থেকে সেরে না ওঠার খবরটি নিশ্চিত করেছেন দলের কোচ শুকরি কনরাড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম