ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই, ২০২২,  10:45 PM

news image

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। আগামী ৩০ জুলাই থেকে হারারেতে শুরু হবে সিরিজটি। বাকি দুই ম্যাচ ৩১ জুলাই ও ২ আগস্ট। এর জন্য ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। দলে নেই অন্যতম দুই পেসার টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি। দলে জায়গা হয়েছে আরেক পেসার ভিক্টোর নায়ুচির। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সময় চোট পান টেন্ডাই চাতারা ও মুজারাবানি। তাই দুজনকে রাখা হয়েছে দলের বাইরে। দুজনের অনুপস্থিতিতে দলে যুক্ত করা হয়েছে অল-রাউন্ডার টনি মুনিওঙ্গো ও তানাকা চিভাঙ্গাকে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ ৩১ জুলাই ও ২ আগস্ট খেলবে দল। 

১৫ সদস্যের জিম্বাবুয়ে দল: রায়ান বার্ল, রেগিস চাকাবা, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), লুক জঙ্গি, ইনসেন্ট কাইয়া, ওয়েজলে মাধবেরে, তাদিওয়ামশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গো, রিচার্ড নাগার্ভা, ভিক্টোর নায়ুচি, সিকান্দার রাজা, শুম্ভা মিল্টন ও সিন উইলিয়ামস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম