ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ মে, ২০২৫,  10:59 AM

news image

আন্দ্রে অ্যাডামসকে বিদায় দেওয়ার পর গুঞ্জন সত্যি করে টাইগারদের বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ান গতি তারকা শন টেইটকেই নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তি করে টেইট বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার এটা ভালো সময়, কিছুটা নতুন যুগ। এটা প্রায়ই বলা হয়, পেসারদের মেধা আছে, এটা ভালো দিক। আন্তর্জাতিক ক্রিকেটে মেধা থেকে ফল বের করে আনার চেষ্টা করা হয়, জয়ের দিকে ফোকাস করা হয়। ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উত্তেজিত।’ খেলোয়াড়ি জীবনে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলা টেইট ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। তিনি ২০২২ সালে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। কাজ করেছেন আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে টেইটের অধীনে দলটি লিগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে। তিনি তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। বিশেষ করে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের মতো খেলোয়াড়দের নিয়ে কাজ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম