ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

বাংলাদেশকে ৩৩৮ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৩,  6:58 PM

news image

ডেঙ্গু ও জলাতঙ্কসহ পরিচিত সব রোগের টিকা তৈরির একটি প্রকল্পে বাংলাদেশকে ৩৩ কোটি ৮০ লাখ ডলার দিতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি। বুধবার (১১ অক্টোবর) সকালে নিজ দপ্তরে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং এর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, শিগগিরই একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হবে। মন্ত্রী বলেন, আগামী ৩১ ডিসেম্বর এর মধ্যে এ প্রকল্প নিতে হবে। তা নাহলে বরাদ্দ বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। এসময় এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এ খাতে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এডিবি থেকে আগামী বছরও ৩ বিলিয়ন ডলার অর্থায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এশীয় উন্নয়ন ব্যাংকের দৃষ্টিতে প্রকল্প বাস্তবায়ন ও ঋণ পরিশোধে বাংলাদেশ ভালো করছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।  তিনি আরও বলেন, নির্বাচনের কারণে যেন প্রকল্পটি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সতর্ক রয়েছে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম