ঢাকা ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা মিরপুরে বহুতল ভবনে আগুন এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ৫ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার নাম সংশোধন সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ চাঁদপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ঈদের ছুটি পাচ্ছেন না যারা নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশকে আতিথেয়তা দিতে মুখিয়ে আছে অস্ট্রেলিয়া

#

স্পোর্টস ডেস্ক

০৪ জুলাই, ২০২৪,  11:06 AM

news image

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া সফরে যায়নি টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিল ২০০৩ সালের জুলাই মাসে। দ্বিপাক্ষিক সিরিজে ওয়ানডে খেলেছিল সর্বশেষ ২০০৮ সালের আগস্ট-সেপ্টেম্বরে। এবার নিজেদের ঘরে নাজমুল হোসেন, তাসকিন আহমেদদের আতিথেয়তা দিতে প্রস্তুত ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এ নিয়ে প্রধান নির্বাহী নিক হকলি বলেন, 'বাংলাদেশ আমাদের এফটিপির পরবর্তী চক্রের অংশে আছে এবং আমরা বাংলাদেশকে আতিথেয়তা দিতে মুখিয়ে আছি।' আইসিসির এফটিপি অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলার কথা আছে। পরের বছর অস্ট্রেলিয়ায় ২টি টেস্ট খেলার কথা টাইগারদের। এদিকে, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর বসবে বাংলাদেশে। এই টুর্নামেন্টের আগে গত মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফর করে গেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন এলিসা পেরিরা।   এই সফর নিয়ে সন্তুষ্ট হকলি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাত্রই আমাদের দল দারুণ একটি বাংলাদেশ সফর করে এল। নারী দল যে অসাধারণ আতিথেয়তা পেয়েছে তাতে আমরা বেশ সন্তুষ্ট। '

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম