ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

বহিষ্কৃত আরও ছয় নেতাকে পদে পুনর্বহাল

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৫,  4:49 PM

news image

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে বহিষ্কৃত আরও ছয় নেতাকে পদে পুনর্বহাল করেছে বিএনপি।  মঙ্গলবার (২৫ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য বহিষ্কার হওয়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শফিউল আজম মৈশান রিপন, জেলা বিএনপির সাবেক সদস্য তাহমিনা হক পপি, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, যশোরের কেশবপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন বাবু এবং মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপি নেতা আফাজ উদ্দিন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে গত ১৩ আগস্ট কক্সবাজারের মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে তার পদ স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিভিন্ন সময়ে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বহু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে তাদের আবেদন বিবেচনায় নিয়ে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে। উল্লেখ্য, এরই ধারাবাহিকতায় গতকাল মোট ৭১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম