ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

বর্ষসেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলো আইসিসি

#

স্পোর্টস ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২২,  10:36 AM

news image

মনোনয়ন পাওয়া বর্ষসেরা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে আইসিসি। স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফির জন্য দুই ক্যাটাগরিতে চারজন করে ক্রিকেটারকে রাখা হয়েছে এ তালিকায়। খবর ইএসপিএনক্রিকইনফোর। আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের তালিকায় আছেন ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকস। তার অধীনে ১০ টেস্টের ৯টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। তালিকায় আছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজমও। এ বছর তিন সংস্করণ মিলিয়ে ২৫৯৮ রান করেছেন বাবর। দলের গুরুত্বপূর্ণ সব জয়ে ভূমিকা রাখা নিউজিল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন টিম সাউদিও আছেন সেরার তালিকায়। বছর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বর্ষসেরার দৌড়ে জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। আর, নারী ক্রিকেটারদের তালিকায় ইংল্যান্ডের ন্যাট সিভার ও ভারতের স্মৃতি মান্দানার সঙ্গে আছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও অস্ট্রেলিয়ার বেথ মুনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম