ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

বরিশাল শিবিরে আন্দ্রে ফ্লেচার

#

ক্রীড়া প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  1:12 PM

news image

বিপিএলের শেষ ম্যাচগুলোকে সামনে রেখে শেষ মুহূর্তে টাকার ঝুলি নিয়ে মাঠে নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একে-অপরকে টেক্কা দিয়ে দলে ভেড়াচ্ছে বড় বড় তারকাদের। এই যেমন সাকিব আল হাসানদের ফরচুন রবিশাল শনিবার রাতে ঘোষণা দিয়েছে তারা দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে ফ্লেচারকে। ইতোমধ্যে তিনি ঢাকায় পৌঁছেছেন এবং দলে যোগ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেইজে ফ্লেচারকে দলে নেওয়ার বিষয়ে ফরচুন বরিশাল জানায়, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এই মৌসুমে আমাদের নতুন সাইনিং আন্দ্রে ফ্লেচার। তার আগে ভানুকা রাজাপাকসে যোগ দিয়েছেন বরিশাল শিবিরে। আগের দিন তাদের হয়ে ম্যাচ খেলেছেন ডোয়াইন প্রিটোরিয়াস। ডোয়াইন ব্রাভোকে আনার চেষ্টাও চালাচ্ছে তারা। আজ রবিবার দুপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ও কাজী নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। এ ম্যাচে যারা জিতবে তারা যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম