ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

বরিশালে মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

#

৩১ মে, ২০২২,  12:59 PM

news image

ক্যাপসনঃ সোমবার (৩০ মে) বরিশালে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ অন্যান্য অতিথিবৃন্দ।


বরিশাল অফিস: বরিশালে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সোমবার (৩০ মে) নগরীর বগুড়া রোডস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সাথে এ মতবিনিময় করেন তিনি। মহানগর মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, বীর মুক্তিযোদ্ধা ও নৌকমান্ডো আবুল বাশার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবীর ভুলু, বীর মুক্তিযোদ্ধা ও জেলা সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগরের শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের সাথে বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম