ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

বরিশালে বহুতল ভবনের দেয়াল ধস, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মে, ২০২৪,  3:04 PM

news image

বরিশালে নির্মাণাধীন বহুতল ভবনের দেয়াল ধসের ঘটনা ঘটেছে। এতে একটি হোটেলের মালিক ও শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর রুপাতলী লিলি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই খাবারের হোটেলের মালিক লোকমান এবং কর্মচারী মাকসুদ। তাদের বাড়ি পটুয়াখালী জেলার বড়বিঘাই গ্রামে। নিহতদের স্বজনদের বরাতে পুলিশ জানায়, রূপাতলী গোল চত্বর সংলগ্ন নুরু মিয়ার নির্মাণাধীন ৩ তলা ভবনের পাশেই লোকমানের টিনশেড খাবারের হোটেল। রাতে লোকমানসহ অন্যান্য কর্মচারীরা হোটেলে ঘুমিয়েছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে ভবনের তৃতীয় তলার নির্মাণাধীন দেয়াল ধসে নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই লোকমান ও মাকসুদ নিহত হন। পুলিশ আরও জানায়, এ সময় আরও একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার সহকারী কমিশনার নাফিজুর রহমান। তিনি বলেন, ‘যথাযথ বিল্ডিং কোড ও নিরাপত্তা নিশ্চিত করে ভবন নির্মাণ করা হয়েছে কিনা তা খতিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম