ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

বরিশালে জমকালো আয়োজনে ডিসি জসীম উদ্দীনকে বিদায় সংবর্ধনা

#

০৫ ডিসেম্বর, ২০২২,  11:12 PM

news image

ক্যাপসনঃ বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে বিদায় জনিত কারনে সংবর্ধনা প্রদান করা হয়।


মাছউদ শিকদার: জমকালো বর্নাঢ্য আয়োজনে বরিশালের সজ্জ্বন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (০৪ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসনের অয়োজনে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। ২০২১ সালের জানুয়ারী মাসে বরিশালে জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক পরিচালক উপ সচিব জসীম উদ্দীন হায়দার। বরিশালে যোগদানের পরপরই নানামুখি মানবিক কর্মকান্ডের কারনে অতিদ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিনি। হয়ে উঠেন একজন মানবিক জেলা প্রশাসক। সমন্বয় তৈরী করেন প্রতিটি দপ্তরের মাঝে। সম্প্রতি তার বদলি হয় টাঙ্গাইল জেলা প্রশাসক হিসেবে। তাই স্বাভাবিকভাবে তার বদলি জনিত বিদায় একটু ভিন্নভাবেই আয়োজন করা হয়।

 

গত কয়েকদিনে বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা আয়োজনের মধ্যদিয়ে বিদায় জানায়। রোববার জেলা প্রশাসন এর পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে সংবর্ধনাস্থল জেলা প্রশাসকের সরকারি বাসভবনকে নান্দনিকরূপে সাজ সজ্জা করা হয়। অতিথি হিসেবে ছিলেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা, বিভাগীয় কমিশনার মোঃ অমিন উল আহসান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মহিবুল হাসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, র‌্যাব-৮ এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল, বর্তমান সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরীসহ জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা জেলা প্রশাসককে নিয়ে তাদের নানা অভিব্যাক্তি ব্যাক্ত করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম