ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

বরগুনায় বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

#

২৩ জুন, ২০২৫,  2:59 PM

news image

মাসুদ রেজা ফয়সালঃ বরগুনা, ২৩ জুন ২০২৫ তারিখ সামাজিক দায়িত্ব ও মানবিক সহায়তার অংশ হিসেবে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় ‘সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা’ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সোমবার  নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা’র ব্যবস্থাপনায় অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল দ্বারা ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে স্থানীয়  এবং আশপাশের বিভিন্ন এলকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী তিনশ'র অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। উক্ত চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও সেবা প্রদান করা হয়। এ সময় চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সন্তোষ ও স্বস্তি দেখা যায়। তারা নৌবাহিনীর এই মহৎ উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। উলে­খ্য, বাংলাদেশের দুর্গম উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে মানুষজনের চিকিৎসা সেবা প্রদানে নিয়মিতভাবে নৌবাহিনী বিভিন্ন মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম