ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ক্লাসে ফিরতে চান চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা, দিলেন যে শর্ত সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা পে-স্কেল: বেতন বিল দাখিল নিয়ে উদ্বেগে সরকারি কর্মচারীরা তাবলিগের কাকরাইল মারকাজের মুরুব্বি সাইফুদ্দিন মারা গেছেন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বরগুনায় ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২৫,  9:42 PM

news image

বরগুনার পাথরঘাটায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘুটাবাছা এলাকার সুজন ঢালীর মেয়ে শুকলা ঢালী (১৩), আমড়াতলা এলাকার সেলিম মিয়ার ছেলে হাসান (২৫), কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার নাসির মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা (৪৫) ও পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা এলাকার আব্দুর রশিদ মোল্লার স্ত্রী নুরজাহান বেগম (৭৫)। এদিকে বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৪৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯২৪ জনে। বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, গত ২৪ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ২৩, বেতাগী ৭, বামনা ৫, তালতলী ১ ও পাথরঘাটায় ৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৩৫ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৯১, আমতলী ৩, বেতাগী ৮, বামনা ১২, পাথরঘাটা ১১ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও বলেন, এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ৬৩৭, তালতলী ১৬২, বামনা ৩০৪, বেতাগী ১৪৫, আমতলী ৮৯ এবং পাথরঘাটা উপজেলায় ৫৮৭ জন আক্রান্ত হয়েছেন। আবুল ফাত্তাহ বলেন, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫১ জনের মধ্যে ৩৫ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ১১ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম