ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে, দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

বরগুনার বামনায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

#

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  10:44 AM

news image

মাসুদ রেজা ফয়সাল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের মাধ্যমে উদযাপিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে বরগুনার বামনা উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। স্থানীয় দলীয় কার্যালয় থেকে বিকাল ৪টায় একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে শহীদ সৃতিসৌধ প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নূরুল ইসলাম মণি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ রুহুল আমিন শরিফ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু, ইসা খন্দকার, ইকবাল কুরাইশি বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন হাওলাদার, হাফেজ মো. আল আমিন হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে, যেখানে সব দলের অংশগ্রহণের সুযোগ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম