ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বরগুনায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মার্চ, ২০২৩,  12:03 PM

news image

বরগুনার বেতাগী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. টুটুল খানকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে বেতাগী সদর ইউনিয়নের বাঁকাপোল এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা টুটুল খান বলেন, জরুরি কাজে শ্বশুরবাড়ি এলাকায় গেলে পূর্ব শত্রুতার জেরে জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি রফিকুল ইসলাম দলবল নিয়ে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তখন রফিকুল ইসলামের সহযোগী মিরাজ গাজী, মিজান গাজী, রাসেল, সুমন, খাইরুল ইসলাম, সজীব ও নাঈমসহ ৮-১০ জন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাকে জখম করে চলে যান। পরে আহত যুবলীগ নেতা টুটুলের স্বজনরা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক টুটুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. লিখন জানান, রোগীর দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ডান হাতের বৃদ্ধাঙুলের ৯০ ভাগ কেটে গেছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানে জখম রয়েছে। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম