ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিসিবির

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৪,  11:11 AM

news image

ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামসহ দেশের অন্তত ১৩টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পানিবন্দি ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন। বন্যাকবলিত এসব অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হাসান পাপন সরে দাঁড়ানোর পর গত বুধবার (২১ আগস্ট) বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ। দায়িত্ব নেয়ার দুইদিনের মাথায় গত শুক্রবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন বিসিবি প্রধান। জাতির এই ক্রান্তিলগ্ন কাটিয়ে ওঠার আগপর্যন্ত তাদের সহায়তা, ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার ঘোষণাও দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এ লক্ষ্যে সরকারের সঙ্গে সমন্বয় করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। ওই বিবৃতিতে বিসিবি সভাপতি বলেছেন, ‘বর্তমানে বন্যার্ত মানুষকে নিয়ে আমরা ভাবছি। তাদের এই কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দেওয়ার বিষয়ে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। এই সংকটাপন্ন অবস্থা কাটিয়ে ওঠার জন্য যে ধরনের সহযোগিতাই প্রয়োজন হবে, তার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত করতে আমরা প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘এই চ্যালেঞ্জিং সময়ে বিসিবি সহায়তার হাত বাড়াতে নিবেদিত থাকবে এবং এই সংক্রান্ত কাজে প্রয়োজনীয় যোগান দিতে আমরা সমন্বয় অব্যাহত রাখব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম