ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

বন্যার্তের চিকিৎসায় ফেনীতে ১৪ ডেডিকেটেড হাসপাতাল

#

নিজস্ব প্রতিনিধি

২৬ আগস্ট, ২০২৪,  8:11 PM

news image

ফেনীতে বন্যার্তদের চিকিৎসায় ও বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ১৪টি ডেডিকেটেড হাসপাতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো- জেলা শহরে সেনাবাহিনীর স্বাস্থ্য ক্যাম্প স্থাপনসহ ৬ উপজেলায় ৬টি স্বাস্থ্য ক্যাম্প এবং বেসরকারি ৭টি হাসপাতালকে এ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। এ বিষয়ে সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন বলেন, বন্যার্তের চিকিৎসায় জেলা শহরে বেসরকারি হাসপাতালগুলো হলো- কনসেপ্ট হাসপাতাল, মেডিল্যাব, মেডিনোভা, জেডইউ মডেল, আল আকসা, ফেনী ডায়াবেটিস এবং মিশন হাসপাতাল কাজ করবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালগুলোতে বিনামূল্যে বন্যার্তদের চিকিৎসা নিশ্চিত করা হবে। এ ব্যাপারে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনী ডায়াবেটিস হাসপাতালে ডাক্তারসহ পর্যাপ্ত জনবল থাকায় তারা নিজেরা সমন্বয় করে নেবে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে ডেডিকেটেড স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে। পৌর এলাকায় পরিবার পরিকল্পনা দপ্তরের নবনির্মিত ভবনে সেনাবাহিনীর স্বাস্থ্য ক্যাম্প গড়ে তোলা হচ্ছে। সেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল দল ফেনী আসছে। ইতোমধ্যে ৩০ জন ডাক্তারের একটি বিশেষ দল ফেনী এসেছে। এই মেডিকেল ক্যাম্পের আওতায় আরও চিকিৎসক বন্যার্তের সেবায় ফেনী আসবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। প্রসঙ্গত, গত সাতদিনের বন্যায় ফেনী জেলার সমগ্র অঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের নিচতলা এখনো জলমগ্ন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম