ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ ভান্ডারে অর্থ দিলেন নেতারা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  11:56 AM

news image

বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ ভান্ডারে নগদ অর্থ দিয়েছেন চট্টগ্রাম মহানগর-ভোলাসহ পাঁচ জেলার দলীয় নেতা-কর্মীরা। রোববার (১৭ জুলাই) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জেলার নেতাকর্মীরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে নগদ অর্থ সহযোগিতা তুলে দেন। অর্থ সহযোগিতা করা নেতাকর্মীরা হলেন- ভোলা জেলার গোলাম নবী আলমগীর, হারুনুর রশীদ, এনামুল হক, চট্টগ্রাম মহানগরের আবুল হোসেন বক্কর, এমএ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, কামরুল ইসলাম, জাকির হোসেন, ফেনী জেলার শেখ ফরিদ উদ্দিন বাহার, আলাল উদ্দিন আলাল, এম এ খালেক, ইয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, ফজলুর রহমান বকুল, পিরোজপুর জেলার আলমগীর হোসেন, গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, ঝালকাঠি জেলার সৈয়দ হোসেন ও শাহাদাত হোসেন প্রমুখ। এছাড়া কুয়েত বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের জন্য নগদ অর্থ ত্রাণ ভান্ডারে জমা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিলকিস জাহান শিরিন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, জেড খান রিয়াজ উদ্দিন নসু, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম