ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

বন্যহাতির আক্রমণে কিশোরের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০২ মে, ২০২৪,  10:47 AM

news image

বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে মো. সিবাগতুল্লাহ রিজবী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) রাত ৩টায় বৈলছড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের এক নম্বর গোদার পাড় সংলগ্ন লিচুবাগানে বন্যহাতির আক্রমণে ওই কিশোরের মৃত্যু হয়। নিহত কিশোর বৈলছড়ি ইউনিয়নের কুলীন পাড়া এলাকার মৃত তৈয়ব উল্লাহর পুত্র। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রিজবী বিগত কয়েক মাস পূর্ব-বৈলছড়ী ৩ নম্বর ওয়ার্ডের নুইন্না পুকুর পাড় এলাকায় একটি মুদির দোকানে চাকরি করেন। ঘটনার দিন রাত ২টার দিকে লিচুবাগানে হাতি আসার খবর পেয়ে তাড়াতে গেলে আক্রমণে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী গুনাগরী মা-শিশু ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুত্বর হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃতু হয়। বৈলছড়ী ইউপি চেয়ারম্যান মো. কপিল উদ্দীন জানান, রাত দুইটার দিকে পূর্ব বৈলছড়ী পাহাড়ী এলাকায় একটি হাতি লোকালয়ে লিচুবাগানে প্রবেশ করে। হাতি আসার খবর পেয়ে নিজের লিচুবাগানে হাতি তাড়াতে গেলে অন্ধকারে দেখতে না পেয়ে হাতির সামনে পড়ে যায়। এতে হাতি শুঁড় দিয়ে তুলে দূরে ছুড়ে মারে রিজভীকে। বাঁশখালী থানার এস আই মং থোয়াই হ্লা চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিনা ময়নাতদন্তে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম