ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

বন্ধ হয়ে গেল সাকিবের রেস্টুরেন্ট

#

১৭ অক্টোবর, ২০২৩,  12:44 PM

news image

ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে। দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। তিনি ক্রিকেটের বাইরেও বেশ কিছু ব্যবসার সঙ্গে জড়িত। তার নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমি, স্বর্ণের ব্যবসা, হোটেল ব্যবসা।  তার মধ্যে সম্প্রতি বন্ধ হয়ে গেছে সাকিব আল হাসানের রেস্টুরেন্ট সাকিব'স সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টটি। সোমবার (১৬ অক্টোবর) নিজেদের ফেসবুক পেইজে পোস্ট করে বিষয়টি জানিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। যদিও জানা যায় আরও ২দিন আগেই বন্ধ হয়ে গেছে রেষ্টুরেন্টটি। তবে ঠিক কী কারণে সাকিবে রেষ্টুরেন্টটি বন্ধ হয়ে গেছে সে ব্যাপারে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের পোস্টে গ্রাহকদেরও ধন্যবাদ জানিয়েছে। ফেসবুক পেজে একটি ছবিতে ‘এখন বিদায়ের সময়’ লিখে তার ক্যাপশনে তারা লিখেছে, তোমাদের সবার সাথে একটা দারুণ দৌড়াদৌড়ি করেছি... বিদায় বলার সময়... সব মহান স্মৃতির জন্য ধন্যবাদ। সাকিবের সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টটি শুরুর দিকে মিরপুরে ছিল। পরে ২০২০ সালে ধানমন্ডিতে এর এটির একটি শাখা করা হয়। বিভিন্ন সময় সাকিবকে রেস্টুরেন্টের প্রচারণাতেও দেখা যায়। সাকিবের এই রেস্টুরেন্টকে ঘিরে অনেক সমালোচনাও রয়েছে। চলতি বছরে এই রেস্টুরেন্টের বিরুদ্ধে ভ্যাট ফাঁকি দেয়ার অভিযোগ উঠলেও পরবর্তীতে সেই সমস্যার সমাধানও হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম