ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

বন্ধ হচ্ছে ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা

#

আইটি ডেস্ক

১৭ অক্টোবর, ২০২২,  4:23 PM

news image

ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা বন্ধ করছে ফেসবুক। ২০২৩ সালের এপ্রিলে বন্ধ হবে এই সেবা। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মুখপাত্র ইরিন মিলার জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে অথবা আগামী বছরের এপ্রিলের মধ্যে এই সেবা বন্ধ হয়ে যাবে। খবর এনগেজেট'র। ইরিন মিলার বলছেন, ‘নিউজ ফিডে আসা সংবাদের লিংকের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ খুবই কম। এছাড়া মোট ব্যবহারকারীর মাত্র ৩ ভাগ এসব লিংকে ক্লিক করেন।’ এই সেবা বন্ধ হলে যে সকল ডিজিটাল মিডিয়া ফেসবুকের ওপর নির্ভরশীল তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন। যার প্রভাব সরাসরি সোশ্যাল মিডিয়ার উপরেও পড়তে পারে। প্রকাশকদের জন্য ২০১৫ সালে ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা চালু করে ফেসবুক। সাধারণত ফেসবুক অ্যাপের ফিডে কোন সংবাদের লিংকে ক্লিক করলে ওই ওয়েবসাইট লোড হয়। যা সময় সাপেক্ষ বিষয়। কিন্তু ইনস্ট্যান্ট আর্টিকেল থাকলে অ্যাপের ভেতরে খুব দ্রুত সংবাদটি পড়া যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম