ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ফেসবুকে কেউ আপনাকে ব্লক করেছে কিনা যেভাবে বুঝবেন

#

১৮ সেপ্টেম্বর, ২০২৫,  4:45 PM

news image

ফেসবুকে আপনার অ্যাক্টিভিটি অন্যের কাছে পছন্দ নাও হতে পারে। কিন্তু তার ফেসবুক অ্যাক্টিভিটি আপনার সবসময় পছন্দের। কয়েকদিন থেকেই তার স্ট্যাটাসগুলো আপনার ওয়ালে আসছে না! তাহলে কী তিনি ব্লক করলেন আপনাকে?

ফেসবুকে কেউ যদি আপনাকে ব্লক করে তাহলে সরাসরি বুঝতে পারবেন না। তবে কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনি ব্লক হয়েছেন কিনা।

বন্ধু তালিকায় নেই : আগে যার সাথে বন্ধুত্ব ছিল, হঠাৎ তালিকা থেকে হারিয়ে গেলে বুঝবেন ব্লক হয়েছেন বা তিনি অ্যাকাউন্ট বন্ধ করেছেন।

সার্চে পাওয়া যাবে না : যার প্রোফাইল আগে দেখতে পারতেন, এখন খুঁজেও পাচ্ছেন না— তাহলেই হয়তো ব্লক।

পারস্পরিক বন্ধুর তালিকা : কোনো সাধারণ বন্ধুর ফ্রেন্ডলিস্টে ওই ব্যক্তিকে না পেলে এটিও ব্লকের ইঙ্গিত।

ট্যাগ করা যায় না : গ্রুপে বা পোস্টে ট্যাগ দিতে গেলে নাম না এলে ধরে নিতে পারেন ব্লক করা হয়েছে।

মেসেঞ্জারে পরিবর্তন : আগের চ্যাট থাকবে। কিন্তু নতুন করে মেসেজ পাঠাতে পারবেন না।

সরাসরি লিংক কাজ করবে না : যদি প্রোফাইলের সরাসরি লিংক জানেন, তাও খুলবে না। দেখাবে— এখন অ্যাক্সেস করা যাচ্ছে না।

অন্য বন্ধু দিয়ে দেখে নিন : যদি আপনার বিশ্বাসযোগ্য কোনো বন্ধু তার প্রোফাইল দেখতে পান, অথচ আপনি না পারেন— তাহলেই নিশ্চিত ব্লক।

ব্লক করা প্রোফাইল দেখার উপায়

গুগলে খোঁজ করুন : নাম লিখে “site:facebook.com” দিয়ে সার্চ দিলে অনেক সময় পাওয়া যায়।

বন্ধুর সাহায্য নিন : বন্ধুর অ্যাকাউন্ট দিয়ে ওই প্রোফাইল দেখা যায়।

দ্বিতীয় অ্যাকাউন্ট খুলে দেখা : অন্য ই-মেইল দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে খোঁজা সম্ভব। তবে এটি ফেসবুকের নিয়ম বহির্ভূত হতে পারে।

অ্যাপ ব্যবহার করবেন না : তৃতীয় পক্ষের অ্যাপ দিয়ে ব্লকড প্রোফাইল দেখা যায় না। এগুলো প্রতারণা এবং ঝুঁকিপূর্ণ।

যদি ব্লক হয়ে থাকেন, আগে নিশ্চিত হোন। সার্চ, মেসেজ, কমন ফ্রেন্ড— সব দেখে নিন। কেউ যদি সত্যিই আপনাকে ব্লক করে, সেটি মেনে নেওয়াই ভালো। জোর করে খোঁজাখুঁজি করলে সম্পর্ক আরও খারাপ হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম