ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

বন্ধ ফ্ল্যাটে পড়েছিল বিমানবালার রক্তাক্ত মরদেহ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২৩,  6:52 PM

news image

ভারতের মুম্বাইয়ে ফ্ল্যাটের ভেতর থেকে এক বিমানবালার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের ছত্তিশগড় প্রদেশের বাসিন্দা রুপাল ওগ্রে এয়ার ইন্ডিয়াতে চাকরি পাওয়ার পর চলতি বছরের এপ্রিলে মুম্বাই চলে যান। সেখানে প্রেমিক এবং বোনকে নিয়ে আন্ধেরির একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ভাড়া থাকতেন রুপাল। ওই ফ্ল্যাট থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত রোববার রুপালকে ফোনে না পেয়ে তার পরিবারের সদস্যেরা উদ্বিগ্ন হয়ে বন্ধুদের ফোন করেন। এরপর রুপালের বন্ধুরা ওই ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ দেখে অনেক ধাক্কা দেওয়ার পরও সাড়া না পেয়ে পুলিশে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে রুপালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুপালের মৃত্যুর ঘটনায় পুলিশ ওই অ্যাপার্টমেন্টের ঝাড়ুদার বিক্রম অটওয়ালকে আটক করেছে। কেননা তার মাতায় আঘাতের চিহ্ন রয়েছে। এজন্য তাকে সন্দেহ করা হচ্ছে। একই সঙ্গে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম