ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২২,  10:37 AM

news image

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের দোতলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বন্ধু জানায় রক্ত দানের পর মাথা ঘুরে দুই তলা থেকে নিচে পড়ে মারা যায় সে। বুধবার (২২ জুন) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত শুভর বন্ধু মো. রাকিব হোসেন জানান, তাদের বাড়ি সাভারের উলাইল এলাকায়। তাদের পাশাপাশি বাড়ি। রাকিবের ছোটবোন তানজিলা বাতজ্বরে আক্রান্ত।

গত ২০ দিন যাবৎ সে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। তাকে রক্তদানের জন্যই বন্ধু শুভকে সাথে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের ২য় তলায় রক্ত দেয়ার পর সিঁড়ির পাশে বসে ছিল শুভ। তাকে রেখে রাকিব ৫ তলায় রোগীর কাছে যান। সেখান থেকে আবার ২য় তলায় এসেই শুনতে পারেন, মাথা ঘুরে ভবনের নিচে পড়ে গেছে শুভ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। শুভর বাবা গোলাম মওলা রিপন সৌদি আরব প্রবাসী। সাভারের গণ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্সে পড়াশোনা শেষ করে একটি অনলাইনে কাজ করতো সে। শুভর মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম