ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

বন্ধুকে বিমানবন্দরে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে তিন বন্ধু নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১০ নভেম্বর, ২০২৪,  11:58 AM

news image

টাঙ্গাইলের মধুপুর থেকে বন্ধুকে বিমানবন্দরে নামিয়ে বাড়ি ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানার আনজি গ্রামে আজ সকালে নাওজোড় হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন তারা। প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের এলাকার বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছায়। এ সময় তাদের প্রাইভেটকারটি ইউটার্ন করে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসির ঘটনাস্থলেই, মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও জুয়েল কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যান। তিনি আরও বলেন, দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও বাসটি আটক করা হয়েছে। বাসটির চালক, সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম