ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বড় হচ্ছে ফিফা বিশ্বকাপের আসর

#

স্পোর্টস ডেস্ক

১৫ মার্চ, ২০২৩,  10:49 AM

news image

বিশ্বকাপের আসরে দল বাড়ানোর বিষয়টি ফিফার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আগামী ২০২৬ সালে ৩২ দলের জায়গায় বিশ্বকাপ হবে ৪৮ দলের। ফিফার নতুন ক্যালেন্ডার অনুযায়ী ২০২৬ সালের বিশ্বকাপ শুরু হবে ২৫ মে। আর ফাইনাল হবে ১৯ জুলাই। এ বিশ্বকাপ মিলিতভাবে আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ফরম্যাটেও হবে কিছু বদল। যেখানে গ্রুপ করা হবে চার দলের। সব মিলিয়ে হবে ১২টি গ্রুপ। গ্রুপের সেরা দুইটি দল রাউন্ড অব ৩২ এ জায়গা করে নেবে। ১২টি গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে শেষ করা দলগুলোর মধ্যে সেরা ৮টি দল যোগ দেবে তাদের সঙ্গে।

ফিফা কাউন্সিলের সভায় বিভিন্ন বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য নিঃসন্দেহেই ৪৮টি দলের বিশ্বকাপ। সব মিলিয়ে ১০৪টি খেলা হবে আগামী বিশ্বকাপে। কাতার বিশ্বকাপের সাফল্য ফিফাকে যেন এ সিদ্ধান্ত নিতে আরও সাহায্য করেছে। প্রথমবার মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ হলেও উত্তেজনার দিক থেকে কোনো কমতি ছিল না। তার মধ্যে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সৌদি আরবের অঘটন আরও আকর্ষণীয় করে তোলে। পিছিয়ে পড়েও আর্জেন্টিনাকে হারায় সৌদি আরব। তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনাই। ফাইনালও হয় রুদ্ধশ্বাসের। ফয়সালা হয় টাইব্রেকারে। টুর্নামেন্টের বড় প্রাপ্তি মরক্কোর পারফরম্যান্স। আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছায় মরক্কো। তথাকথিত ছোট দেশগুলো বড় মঞ্চে নজর কাড়তে পারে, প্রমাণ করে দেয় মরক্কো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম