ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

বঙ্গবাজার ঘটনার জন্য দায়ী সরকার: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২৩,  2:51 PM

news image

বঙ্গবাজার মার্কেটে আগুনের ঘটনায় সরকার দায়ী। সরকারের দুর্নীতির কারণে দেশের মানুষের আজ বেহাল দশা। সরকার উন্নয়নের কথা বলে, অথচ দেশে আগুন নেভানোর প্রয়োজনীয় সরঞ্জাম নেই। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্রকে আরো সংকুচিত করতেই সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশকে ফের ব্যবহার করছে সরকার। আন্দোলনের মাধ্যমে সরকারের সকল অপকর্মের জবাব দেয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব। বলেন, সম্প্রতি র‍্যাব নিয়ে জার্মানির গণমাধ্যম, 'ডয়েচে ভেলের' রিপোর্টই প্রমাণ করে, দেশে কী ভয়ংকর অবস্থা বিরাজ করছে। গত ৪ এপ্রিল দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম